বালুরঘাট, ২৫ আগস্ট-– আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহলের’ সভাপতি পরিবর্তনের পর দায়িত্ব হস্তান্তর নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্রে চেহারা বংশীহারীতে। নতুন সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে উল্টে তার ওপর হামলার অভিযোগ প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। অভিযোগ ধারালো অস্ত্রশস্ত্র সহ লাঠিসোটা নিয়ে বর্তমান সভাপতি ও তার সদস্যদের ওপর হামলা চালিয়েছে প্রাক্তন সভাপতির দলবল। এই ঘটনায় বর্তমান সভাপতি সহ ১০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও ঘটনার দীর্ঘ সময় পর এলাকায় পুলিশ পৌঁছানোয় ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা গেছে, বেশ কয়েকদিন আগে ভারত জাকাত মাঝি পারগানা মহলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বাবুলাল মূর্মুকে। তার স্থানে নতুন দায়িত্বে আসেন আশীষ মূরমু। অভিযোগ নতুন সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়েই বিবাদের সূত্রপাত। সোমবার আর্থিক হিসাব সহ নানান বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে মঙ্গলবার বংশিহারি ব্লকের পাথরঘাটার ইটভাটা পাড়ায় ফের আলোচনায় বসেন নতুন সভাপতি। অভিজিৎ সেখানেই প্রাক্তন সভাপতি তার দল বল এনে হামলা চালিয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন দশ জন। যাদের প্রত্যেককেই রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংগঠনের বর্তমান সভাপতি আসিস মুর্মু জানিয়েছেন, তাকে দায়িত্ব হস্তান্তর না করে হামলা চালিয়েছে প্রাক্তন সভাপতি। গন্ডগোলে আঁচ করে আগেভাগেই পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”