শিলিগুড়ি, ২০ আগষ্ট ; শিলিগুড়িতে গ্রেফতার বিহারের কুখ্যাত সুপারি কিলার উদয় যাদব। বিহার থেকে পালিয়ে শিলিগুড়িতে এসে গা ঢাকা দিয়েছিল বিহারের এই কুখ্যাত অপরাধী উদয় যাদব। অবশেষে বিশেষ অভিযান চালিয়ে শিলিগুড়ি সংলগ্ন গোরা মোড়ের কাছ থেকে তাকে গতকাল রাত্রে গ্রেফতার করে বিহার পুলিশ ও এন জি পি থানার পুলিশের এক যৌথ্য দল। বিহার থেকে এসে শিলিগুড়িতে গা ঢাকা দিয়ে বসে থাকা এক কুখ্যাত সুপারি কিলার ধরা পড়ার খবর চাউড় হতেই শিলিগুড়ি জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে।
সূত্রের খবর, অভিযুক্ত উদয় যাদব বিহারের পাটনার বাসিন্দা।বিহারে গাড়ির খালাসির কাজ করত সে।পাশাপাশি টাকার বিনিময়ে খুন করতো সে।বিহারে একাধিক খুনের মামলায় বিহার পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল। এদিকে বিহার থেকে পালিয়ে শিলিগুড়ি সংলগ্ন গোরা মোড়ের একটি গুদামে গা ঢাকা দিয়েছিল উদয় যাদব।সেই খবর পাওয়া মাত্র বিহার পুলিশ যোগাযোগ করে এনজেপি থানার পুলিশের সাথে।বুধবার রাতে যৌথ অভিযান চালিয়ে উদয়কে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তাকে ট্রানজিট রিমান্ডে পাটনায় নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন