বাংলা হান্ট ডেক্স; এবার ডানা ছাঁটা হলো শুভেন্দুর। রাজ্য কর্মচারী ফেডারেশনের মেন্টর পদ থেকে সরিয়ে দেওয়া হল মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বদলে সেই দায়িত্ব দেওয়া হয়েছে দিব্যেন্দু রায়কে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেয় শুভেন্দু অনুগামীরা।
আরো পড়ুন- দিলীপ মুকুল নয়, ২০২১-শে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে! তা সাফ জানালো সৌমিত্র খাঁ
কিছুদিন আগেই সাংগঠনিক রদবদলের পর্যবেক্ষকের পদ বাতিল হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর। ফলে দলে শুভেন্দুর গুরুত্ব অনেকখানি কমে যায়। তারপর থেকেই শুভেন্দুকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিশেষ দেখা যায়নি। সরকারি অনুষ্ঠানেও থাকছেন না তিনি। এবার রাজ্য কর্মচারী ফেডারেশন এর দায়িত্ব থেকে সরানো হলো তাঁকে। যদিও এ বিষয়ে শুভেন্দুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে সূত্রের খবর, ২০২১ শে নির্বাচনকে পাখির চোখ করেই দলের খোলনলচে বদলে ফেলার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।
কিছুদিন ধরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর মনকষাকষি চলছে। লকডাউনের সময় দলের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেননি তিনি। রাজনৈতিক মহলের একাংশের মনে করছেন এর পেছনে অন্য গন্ধ আছে। শুভেন্দুর বিজেপিতে যোগদান জল্পনা অনেকদিন ধরেই চলছে।
আরো পড়ুন- ফের শক্তি বৃদ্ধি তৃণমূলে, বিজেপির প্রাক্তন প্রধান সহ ২০০০ নেতাকর্মীর যোগ দিলো তৃণমূল কংগ্রেসে
কিছুদিন আগেই জেলা যুব তৃণমূল সভাপতির পক্ষ থেকে শুভেন্দু অনুগামী তথা ময়নার বিধায়ক সংগ্রাম কুমার দলুইকে সরিয়ে দেওয়া হয়। বদলে পার্থ মাইতি ওই পদে বসেন। এরপরই অনুগামীদের কাছে ক্ষোভ উগরে দেন সংগ্রাম। সূত্রের খবর, শুভেন্দুও ঘনিষ্ঠদের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এর পরে ফের ধাক্কা! এবার রাজ্য কর্মচারী ফেডারেশন এর দায়িত্ব থেকে সরানো হলো শুভেন্দুকে। এই ঘটনা শোনার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অনুগামীরা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন