দেশের শক্তির অর্ধাংশ নারীশক্তি। আর এই নারীর স্বাস্থ্যের দিকে সরকার সদা সতর্ক। শনিবার ৭৪তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রসঙ্গে সরকারি উদ্যোগে দেশের মা-বোনদের কাছে মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
৭৪ তম স্বাধীনতা দিবসে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন মেয়ে এবং বোনেদের স্বাস্থ্যের বিষয়ে এই সরকার সর্বদা সতর্ক। দেশের ৬ হাজার জনশুদ্ধি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫ কোটি মহিলার হাতে মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড তুলে দেওয়া হবে। মেয়েদের বিয়ে সর্বনিম্ন বয়স নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর আমরা যথাযথ সিদ্ধান্ত নেব।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা তিন তালাক প্রথা রদ করেছি। নারীদের ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। নারীরা এবার নৌবাহিনী ও বিমানবাহিনীতেও অংশগ্রহণ করতে পারবেন। এখন মহিলারা সামনে থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর এই ভাষণের পরেই সোশ্যাল মিডিয়ায় মোদির প্রশংসার বন্যা বয়ে যায়। অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী দারুন কথা বলেছেন। কেননা দেশের উদ্দেশ্যে ভাষণের সময় মহিলাদের ঋতু নিয়ে কথা বলার ঘটনাটি বিরল। অনেকেই মনে করছেন দেশের জন্য এই রকম একজন প্রধানমন্ত্রীই প্রয়োজন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন