বাংলা হান্ট ডেস্ক; ভারত আগেই জানিয়েছিল শত্রুপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। এইজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। পাশাপাশি শক্তি বৃদ্ধি করতে বিদেশ থেকে একের পর এক সামরিক সরঞ্জাম কিনছে ভারত। এর সঙ্গে দেশের সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়ন করে চলেছে ভারত। যুদ্ধকালীন তৎপরতায় যাতে দ্রুত সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম পৌঁছানো যায় সেই জন্য সীমান্ত এলাকায় তৈরি হচ্ছে রাস্তা, ব্রিজ, ও টানেল। তারই অংশ হিসেবে এবার হিমাচল প্রদেশের ৮.৮ কিলোমিটার দীর্ঘ রোহতাং টানেলের খুব শীঘ্রই উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানিয়েছেন,” লেহ মানালি হাইওয়ের ওপর নির্মিত এই টানেলের মাধ্যমে লাহুল ও স্পিতি জেলার মধ্যে সংযোগ স্থাপন হবে। এই টানেল তৈরীর কাজ প্রায় শেষের দিকে। অটল বিহারী বাজপেয়ী যে স্বপ্ন দেখেছিল তা পূরণের পথে”।
এই টানেল তৈরিতে মোট খরচ হয়েছে প্রায় ৩২০০ কোটি টাকা। চিনের কথা মাথায় রেখেই দ্রুত এই টানেল তৈরীর কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, ২০০০ সালে এই টানেল নির্মানের প্রস্তাব দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তাঁর উদ্যোগেই এই কাজ শুরু হয়। বাজপেয়ীর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছে মোদী সরকার।
সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই রোহতাং টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই টানেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যার ফলে মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। অত্যন্ত দ্রুত সীমান্তে পৌঁছতে পারবে ভারতীয় সেনা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”