মালদা, ১২ আগস্ট ; বেআইনি মদের ঠেক এবং মধুচক্র বন্ধের দাবিতে ইংরেজবাজার থানার সামনে বিক্ষোভ দেখালেন কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামবাসীরা। এই ঘটনায় এক মহিলা সহ দুই অভিযুক্তের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। পুরো বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
এদিন বিক্ষোভকারী গ্রামবাসীরা অভিযোগপত্রে উল্লেখ করেছেন , কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের জোতপৃথ্বী এলাকার জনৈক বাসিন্দা ছন্দা মন্ডল এবং বিশ্বজিৎ মন্ডল যৌথভাবে একটি বাড়িতেই বেআইনি মদের ঠেক এবং মধুচক্রের আসর চালাচ্ছে। বাইরে থেকে অবাঞ্চিত ভাবে অচেনা যুবতীদের নিয়ে আসা হচ্ছে। বহিরাগত দুষ্কৃতীদের আখড়া গজিয়ে উঠেছে এলাকায়। এই ঘটনার প্রতিবাদ করাতে কয়েকজন গ্রামবাসীকে প্রাণনাশের হুমকি ও পর্যন্ত দেওয়া হয়। এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা এদিন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ইংরেজবাজার থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিন বিক্ষোভকারী গ্রামবাসী অনুপ মন্ডল , রানা মন্ডল , রূপায়ণ মন্ডলদের অভিযোগ, এলাকায় ছন্দা মন্ডল এবং বিশ্বজিৎ মন্ডল তারা অসামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের নেতৃত্বে চলছে বেআইনি মদের ঠেক এবং মধুচক্রের আসর। এনিয়ে প্রতিবাদ করা হলে তারা হুমকি পর্যন্ত দিচ্ছে। তাই এদিন পুলিশে গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ জানানো হয়েছে। আমরা এর সুবিচার চাই।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”