দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবার বিপ্লব এলেও ভারতের দ্বীপ রাজ্য আন্দামান- নিকোবর এতদিন হাই স্পিড ইন্টারনেট পরিষেবা থেকে ছিল বঞ্চিত। অবশেষে মোদী সরকারের দৌলতে ইন্টারনেটের পরিষেবার সঙ্গে যুক্ত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, ‘‘এই করোনার মতো অতিমারিতেও কাজ করার গতি কমেনি এবং সময়ের আগেই এই কাজ শেষ হয়েছে। দেশবাসীর দায়িত্ব ও কর্তব্য, আন্দামান-নিকোবরের বাসিন্দাদের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ করানো। এটা স্বাধীনতার আগে আন্দামানবাসীর জন্য এক উপহার’।
আন্দামান দ্বীপপুঞ্জে বহুদিন থেকেই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা তেমনভাবে নেই। তবে বি এস এন এল এর দ্রুতগতির ওয়াইফাই পরিষেবা রয়েছে। কিন্তু তার স্পিড অনেক। এছাড়া, ২জি পরিষেবা আছে। কিন্তু সেটাও খুব কম সময়ের জন্য থাকে। ওই দ্বীপের বাসিন্দারা জানিয়েছেন, এই পরিষেবা চালু হলে খরচ অনেক কমবে, তেমন আবার হাই স্পিড ইন্টারনেট পরিষেবাও পাওয়া যাবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর আন্দামানে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত প্রায় ২৩০০ কিলোমিটার দূরত্ব ‘সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল’ বা ওএফসি লিঙ্কের মাধ্যমে আন্দামানে পৌঁছে গেলো হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। এদিন যা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশে প্রথম বারের জন্য সমুদ্রের নীচ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে যাওয়া হল। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন ‘আজকের দিনটি শুধুমাত্র আন্দামান নিকোবরে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জন্যই নয়, গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ৷’ নরেন্দ্র মোদি আরও বলেন, ‘এই প্রকল্প বড় মাপের ছিল, চ্যালেঞ্জও ঠিক ততটাই কঠিন ছিল৷ এই কারণেই প্রয়োজন থাকা সত্ত্বেও এত বছরে এই কাজ করা সম্ভব হয়নি৷ আজ আমি খুশি যে সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত এই প্রকল্প সম্পন্ন হয়েছে৷’

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন