রায়গঞ্জ ৭ আগষ্ট ; রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফলাফলে প্রথম স্থান পেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ছাত্র সৌরদীপ দাস। রায়গঞ্জ শহরের অশোকপল্লীর বাসিন্দা সৌরদীপ ঝাড়খন্ডের দেওঘর রামকৃষ্ণ মিশন থেকে উচ্চমাধ্যমিকে ৯৭.৮% শতাংশ নম্বর পেয়েছিল। রায়গঞ্জ শহরের সারদা বিদ্যামন্দির থেকে মাধ্যমিকে ৯৭ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিল সৌরদীপ দাস। ইচ্ছে ভবিষ্যতে গবেষনা করে দেশের জন্য কিছু করার। তাঁর এই অভূতপূর্ব সাফল্যে খুশী তাঁর পরিবার। খবর শুনেই সৌরদীপকে সম্বর্ধনা দিতে তাঁর বাড়িতে ছুটে যান রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। তিনি বলেন সৌরদীপের এই সাফল্য রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলাকে গর্বিত করেছে। রায়গঞ্জ পুরসভা পরিবার তাঁর পাশে আছে। উত্তর দিনাজপুর জেলা শস্য সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শঙ্কর চন্দ্র দাস ও মা গৃহবধূ ফুলটুসি দাসের কৃতী সন্তান সৌরদীপের এই অভাবনীয় সাফল্যে খুশী রায়গঞ্জের বাসিন্দারা। ছোটবেলা থেকেই পড়াশুনায় মেধাবী এই ছাত্র সৌরদীপ মাধ্যমিকের পর ঝাড়খন্ডের রামকৃষ্ণ মিশন স্কুলে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। উচভমাধ্যমিকে ৯৭.৮% নম্বর পায় সে। রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্ট পরীক্ষায় বসে সে। শুক্রবার জয়েন্টের রেজাল্টে সে রাজ্যে প্রথম স্থান অধিকার করে। পড়াশুনা ছাড়া ছবি আঁকা তার অন্যতম শখ। এছাড়াও ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে সৌরদীপ। ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI