বাংলা হান্ট ডেস্ক ; করোনা পরিস্থিতিতে এবার বাস, মিনিবাসকে কর ছাড়ের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস ও মিনিবাসে কর মুকুব করা হয়েছে বলে জানানো হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘১ এপ্রিল ২০২০ থেকে ৩০ শে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বাস ও মিনিবাসের ক্ষেত্রে ট্যাক্স মুকুব করা হয়েছে। পাশাপাশি একই সময়ের জন্য অতিরিক্ত ট্যাক্সও মুকুব করা হয়েছে। শুধু তাই নয় পারমিট ফ্রিও মুকুব করেছে রাজ্য সরকার’। মুখ্যমন্ত্রী এদিন আরো জানান, ‘৩১ শে মার্চ ২০২০ এর মধ্যে যারা এই ট্যাক্স দেননি, তাদের ৩১ এ আগস্ট মধ্যে সেই ট্যাক্স জমা দিতে হবে। এক্ষেত্রে তাদের কোনো ফাইন দিতে হবে না। তারাও পরবর্তীতে এই ট্যাক্স ছাড়ের আওতায় পড়ে যাবেন’।
প্রসঙ্গত, রাজ্য সরকার বাস মালিকদের এককালীন ১৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল। বাস মালিক সংগঠনের পক্ষ থেকে এই টাকা নেওয়া হবে না বলে জানানো হয়েছিল। কিন্তু বাস মালিক সংগঠনের পক্ষ থেকে ট্যাক্স ছাড়ের দাবি জানানো হয়েছিল। অবশেষে সেই দাবি মেনে নিল রাজ্য সরকার।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন