বালুরঘাট, ৪ আগষ্ট ; রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দির স্থাপনের ভূমি পুজো। সেই ভূমি পুজোর চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। আগামী কাল বেলা ১২ টার কিছু পরেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরজু নদীতে স্নান সেরে হনুমান মন্দিরে প্রার্থনা জানিয়ে রামলালার জন্মস্থানে তার মন্দির স্থাপনের জন্য ভূমি পুজো ও মন্দিরের ভিত্তিপ্রস্থ স্থাপনের মত মহান কাজে অংশ নেবেন।আর এই করোনা আবহাওয়ার মধ্যেও রাম মন্দিরের ভূমি পুজোকে ঘিরেই সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে মহা উন্মাদনা। ইতিমধ্যেই ১১১ টি থালায় ১ লক্ষ ১১ হাজার লাড্ডু প্রধানমন্ত্রী রামের উদ্দেশ্যে উর্সগ করবেন বলে লাড্ডু তৈরি হয়ে প্রস্তুত। আগামীকালের এই ভূমি পুজোকে স্মরনীয় করে রাখতে বাড়িতে বাড়িতে প্রদীপ জালাবার কর্মসূচির ডাক দিয়েছে দক্ষিন দিনাজপুর জেলা ভারতীয় জনতা যুব মোর্চা।
আগামীকালকে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে প্রতিটি বালুরঘাটবাসী যেন নিজ নিজ গৃহে শঙ্খধ্বনি এবং সন্ধ্যাবেলা দীপ প্রজ্জ্বলন এর কার্যক্রম অনুষ্ঠিত করেন সেই লক্ষ্যে শহরজুড়ে নাগরিকদের কাছে আবেদন রাখল ভারতীয় জনতা যুব মোর্চা বালুরঘাট নগর মন্ডল কমিটি। বালুরঘাট শহরের বিভিন্ন এলাকা যেমন রথতলা বাজার, কলেজ মোড়, ডানলপ মোড়, তহবাজার, সাড়ে তিন নম্বর মোড়,বিশ্বাসপাড়া, বাস স্ট্যান্ড,হিলি মোড় ইত্যাদি স্থানে মানুষের কাছে মাইক যোগে প্রচারের মধ্যমে আবেদন রাখা হলো। এছাড়াও আজকে বালুরঘাট শহরের প্রায় এক হাজার মানুষের মধ্যে মাস্ক বিলি করা হল যুব মোর্চার পক্ষ থেকে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন