মালদা- ফ্রান্সের তৈরি বুলেটপ্রুফ কাঁচের জারবন্দী প্রায় লক্ষাধিক টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করলো সিআইডি এবং বামনগোলা থানার পুলিশ। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে শনিবার মালদা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, ধৃতদের নাম আলম মিয়াঁ (৩২) ও মোসিফক আলম(২৩)। ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। এদিন তারা একটি সাদা গাড়িতে করে সাপের বিষ পাচার করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা থানার পাকুয়াহাট কিষাণ মান্ডির কাছে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি ফ্রান্সের তৈরি বুলেটপ্রুফ কাঁচের জার উদ্ধার করে পুলিশ। পুলিশ আধিকারিক সুশান্ত দাস জানান, জারের মধ্যে ৬০০ গ্রাম সাপের বিষ ছিল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃতদের সঙ্গে ও পাচারের সঙ্গে আরও কে কে জড়িত পুলিশ জানার চেষ্টা করছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI