আবার মঙ্গল অভিযানে নাসার মহাকাশযান। বৃহস্পতিবার, ইতিহাস গড়লো মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। এদিন মঙ্গলের উদ্দেশ্যে উড়ে গেল নাসার মঙ্গলযান ‘পারসিভিয়ারেন্স’।
২০২০ সালে নাসার সবচেয়ে বড় মহাকাশ মিশনের নাম হলো’পারসিভিয়ারেন্স’। এই মহাকাশযানের মাধ্যমেই আগামী দিনে লালগ্রহের রহস্য উন্মোচন করবে নাসা।
২০১২ সালে নাসার পাঠানো ‘মিস কিউরিসিটি’ থেকেও থেকেও উন্নত ও আধুনিক মহাকাশযান এই ‘পারসিভিয়ারেন্স’।
Weather is looking good for today's launch. #CountdownToMars pic.twitter.com/fsSuDTvrXB
— NASA (@NASA) July 30, 2020
প্রথমে নাসা তরফে ২৭ শে জুলাই দিনটি মঙ্গল অভিযানের জন্য স্থির হয়। কিন্তু পরে তা পিছিয়ে ৩০ শে জুলাই করা হয়। ভারতীয় সময় ৫ টা ২০ মিনিট নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আটলাস ভি-৫৪১ রকেটে চেপে মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেয় নাসার মহাকাশযান পারসিভিয়ারেন্স। আটলাস রকেট সিরিজের পঞ্চম বৃহত্তম রকেট এই আটলাস ভি-৫৪১। এই রকেট তৈরি করেছে আমেরিকান কোম্পানি ‘লকহিড মার্টিন’।
নাসার ‘পারসিভিয়ারেন্স’ মহাকাশ যানটি তৈরি করেছে নাসার ‘জেট প্রপালশন লিমিটেড’ বা (জেপিএল)। এই মহাকাশযানটির ওজন প্রায় ১০২৫ কিলোগ্রাম। মঙ্গলের মাটি খুঁড়ে, মাটির নিচ থেকে নমুনা সংগ্রহ করে আনার জন্য মহাকাশযানটি লাগানো হয়েছে ৪৩ টি টিউব।
এই মহাকাশ যানটিতে রয়েছে তিনটি রোবট। মঙ্গলের মাটি থেকে নমুনা কুঁড়িয়ে এনে দেবে তিনটি রোবট।
প্রথম রোবট টিতে লাগানো আছে ‘স্যাম্পেল ক্যাচিং সিস্টেম’। মঙ্গলের মাটি খামছে নমুনা টিউবে ভরার জন্য রোবটে সাত ফুটের দুটি লম্বা রোবটিক হাত থাকবে। নুড়ি, পাথর, মাটি সাবধানে তুলে আনতে থাকবে বিশেষ যান্ত্রিক ব্যবস্থা।
দ্বিতীয় রোবটটি দেখতে উড়ন্ত চাকরির মত। এর নাম দেয়া হয়েছে ‘বিট ক্যারাউজেল’। প্রথম রোবট থেকে নমুনা সংগ্রহ করাই হলো এর কাজ।
তৃতীয় রোবটটিতে আবার ১৬ ফুট লম্বা রোবটিক হাত লাগানো রয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘টি-রেক্স আর্ম’।
এর কাজ, প্রথম রোবটটি যদি যান্ত্রিক কারণে অকেজো হয়ে যায় তাহলে এই রোবটটি কাজ করতে শুরু করবে। মাটি তোলা, নমুনা সংগ্রহ করা, টিউবে তোলা সব কাজেই দক্ষ এই ‘টি-রেক্স আর্ম’।
আগামী দিনে লালগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজবে নাসার এই মহাকাশযান ‘পারসিভিয়ারেন্স’। এছাড়াও মঙ্গল গ্রহে যত্রতত্র চষে বেরিয়ে নমুনা সংগ্রহ করে ও নানা রকম ছবি তুলে নাসার গ্রাউন্ড স্টেশনে তথ্য পাঠাবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন