বাপ্পাই দত্ত :- দেশজুড়ে লকডাউন পরিস্থিতির মধ্যেও বাংলায় উন্নয়নের গতি থেমে নেই। লকডাউন এর কারনে কিছুদিন কাজ থমকে থাকলেও আনলক ফেজে তা আবার পুনরায় শুরু হয়েছে। তার উদাহরণ হল স্বরূপনগর ব্লকের চারঘাট পঞ্চায়েত।
স্বরূপনগর ব্লকের অন্তর্গত চারঘাট পঞ্চায়েতের ১৫৫ নম্বর বুথে ১১ ফুট চওড়া ঢালাই রাস্তা নির্মিত হলো। এই রাস্তাটি সম্পূর্ণ করতে ব্যয় হয়েছে ৩ লক্ষ ৪৯ হাজার টাকা। ১৫৫ নম্বর বুথের মেম্বার সুস্মিতা চক্রবর্তী জানান বর্ষাকালে জল জমে থাকার কারণে এই রাস্তায় যাতায়াতের খুব অসুবিধা হত। তাই স্থানীয়দের কথা ভেবে ব্লক যুব সভাপতি সুরজিৎ চক্রবর্তী , বুথ সভাপতি সুরাজ চৌধুরী, পঞ্চায়েত প্রধান বসন্তী বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী প্রবীর ব্যানার্জির তত্ত্বাবধানে এছাড়া তারক রায়, নন্দ ব্যানার্জি, কল্যাণ চ্যাটার্জী , পুলক চক্রবর্তী, বিশ্ব দাস, বিরাজ চৌধুরি, বাপ্পা কর্মকার, অমল কর্মকার ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই রাস্তাটি তৈরি হয়েছে এবং আজ তার উদ্বোধন হলো। আগামী দিনও আমরা চারঘাট পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন বুথে এইরকম কংক্রিটের ঢালাই রাস্তা তৈরীর উদ্যোগ নিয়েছি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”