উত্তাল রাজস্থানের রাজ্য রাজনীতি। শচীন পাইলট কে ছেঁটে ফেলল কংগ্রেস। সরানো হলো উপমুখ্যমন্ত্রী পথ থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও সরানো হলো তাকে। সরানো হলো শচীন ঘনিষ্ঠ দুই মন্ত্রী কেও। কংগ্রেসের পরিষদের দলের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত।
সূত্রের খবর গতকাল প্রিয়াঙ্কা গান্ধী অনেক চেষ্টা করার পর শচীন পাইলটের সঙ্গে সরাসরি কথা বলেন। তাকে বোঝানোর চেষ্টা করেন তার জন্য দলের কতটা ক্ষতি হচ্ছে। প্রিয়াঙ্কা বলেন তার জন্য দলের দরজা সবসময় খোলা আছে তিনি চাইলে ফেরত আসতে পারেন কিন্তু তার জন্য শচীনকে দলের অনুশাসন মানতে হবে। যদি কোন অভাব অভিযোগ থেকে থাকে সেই অভিযোগ দলের অভ্যন্তরেই আলোচনা করতে হবে। এবং স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধী তার কাছে আবেদন করেন আজ সকাল ১০টায় দলের পরিষদীয় কমিটির বৈঠক রয়েছে, সেই বৈঠকে শচীন পাইলটকে যোগ দেওয়ার জন্য আবেদন করেন প্রিয়াঙ্কা। এবং বলেন যে সেই বৈঠকে তার যাবতীয় অভাব অভিযোগ নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা করা হবে।
কিন্তু শচীন পাইলট আজকের এই বৈঠকে তো আসেন-ই নি বরং তিনি রাজস্থানের রাজ্য রাজনীতিতে একটি ভিডিও প্রকাশ করে দেন। সেই ভিডিওতে দেখা যায় তার সঙ্গে একটি হোটেলে কংগ্রেসের একদল বিধায়ক রয়েছে। এর মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেন আমার কাছে একাধিক বিধায়ক রয়েছে, তিনি আর কংগ্রেসের ফিরছেন না। এতে করে কংগ্রেস মনে করে যে সচিন কোন না কোনভাবে সরাসরিভাবে হাইকমান্ডকে চ্যালেঞ্জ করছে। এরপরই কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। তারপরই শচীনকে উপ মুখ্যমন্ত্রী পদ এবং প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত হয়। শুধু তাই নয় শচীন পাইলট ঘনিষ্ঠ দুই ক্যাবিনেট মন্ত্রী কেউ সরানো হয়। সরানো হচ্ছে রাজস্থানের কংগ্রেসের যুব সভাপতি কেও, তিনিও শচীন পাইলট ঘনিষ্ঠ বলে পরিচিত।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”