বাপ্পাই দত্ত ; করোনা পরিস্থিতির জন্য রাজ্যে বিভিন্ন সংগঠন থেকে রক্তদান শিবিরের জোগান কমে যাওয়ায় রাজ্যের ব্লাড ব্যাংক গুলির কাছে রক্ত সংকট দেখা দিয়েছে। রক্তের সংকট কমানোর জন্য বিভিন্ন বিধানসভায় বিজেপির ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের (BJMTU) উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে ।
আজ হুগলি জেলার অন্তর্গত আরামবাগে ৪১ নম্বর জেলা পরিষদে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের (BJMTU) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্ত রক্তদান শিবিরে BJMTU এর ৫০ জন নেতাকর্মী রক্ত দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJMTU এর আরামবাগ জেলা সভাপতি শুভাশীষ দত্ত, জেলা সাধারণ সম্পাদক পিন্টু ছড়ি, জেলা কমিটির সদস্য প্রদীপ কুর্তি, বিজেপি ৪১ মন্ডল প্রেসিডেন্ট শান্তনু পাল, বিজেপি ৫০ প্রেসিডেন্ট জানকি আদক, এবং BJMTU জেলা সাধারণ সম্পাদিকা সুমিত্রা সামন্ত।
অন্যদিকে শ্রমিক সংগঠনের জেলা অফিস উদ্বোধন
করলেন বিজেপি রাজ্য সম্পাদক বিবেক শংকর। বিজেপি রাজ্য সম্পাদক বিবেক শঙ্কর মহাশয় জানান , ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন এর হাত ধরে পশ্চিমবঙ্গের সংগঠিত এবং অসংগঠিত সংগঠনের শ্রমিক আন্দোলনের এক নতুন ইতিহাস তৈরি হবে। BJMTU এর হাওড়া জেলা সভাপতি অলক গুপ্তা জানান, শ্রমিক নেতা বাবান ঘোষের নেতৃত্বে শ্রমিকদের ন্যায্য দাবি দাবা নিয়ে আন্দোলন সংগঠন আমরা চালিয়ে যাচ্ছি ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”