বালুরঘাট : করোনা মোকাবিলায় আজ থেকে নতুন করে লকডাউন শুরুর মুখে নতুন করে ৪৭ টি কনটেনমেন্ট জোন ঘোষনা করলো দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন। গতকাল প্রশাসনের তরফে জেলার বালুরঘাট, গংগারামপুর ও বুনিয়াদপুর এই তিনটি পুরসভার সবকটি ওয়ার্ডকেই কনটেন্টমেন্ট জোন করার কথা ঘোষনা করা হলেও আজ বিকেলে এক প্রেস নোটের মধ্যমে তিনটি পুরসভার সব ওয়ার্ড কনটেনমেন্ট জোন বাতিল করে নির্দিষ্ট করে মাত্র কয়েকটি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন করা হচ্ছে বলে জানানো হয়। পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বেশ কিছু কনটেনমেন্ট জোন মিলিয়ে মোট ৪৭ টি কনটেনমেন্ট জোন হিসেবে আজ বিকেল ৪ টা নাগাদ জেলা প্রশাসনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে মোট ১০ টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন করা হয়েছে।সে গুলি হলো ১, ৪, ৬, ৮,১২, ১৩,১৪,১৫, ১৯ ও ২১ নম্বর ওয়ার্ড।
অপরদিকে গংগারামপুর পুরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ২ টি ওয়ার্ডকে জোন করা হয়েছে। সে গুলি হলো ৮ নম্বর ও ১৮ নম্বর ওয়ার্ড। পাশাপাশি বুনিয়াদপুর পুরসভার ১৪ টি ) ওয়ার্ডের মধ্যে মাত্র দুটি ওয়ার্ড জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। ওয়ার্ড দুটি হলো ২ ও ৮।
এর পাশাপাশি জেলার ৮ টি ব্লকের মধ্যে মাত্র একটি বংশিহারী ব্লক বাদ দিয়ে ৭ টি ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকাকে জোন হিসেবে ঘোষনা করা হয়েছে। কুমারগঞ্জ ব্লকের তিনটি গ্রাম, রামকৃষনপুরের গ্রাম পঞ্চায়েতের অধীন চক্রমারাই গ্রাম। ভোয়োর গ্রাম পঞ্চায়েতের অধীন নারায়নপুর ও সীতাহার দুটি গ্রাম কে জোন করা হয়েছে।
গংগারামপুর ব্লকের ১০ টি গ্রামকে জোন করা হয়েছে। সেগুলি হলো উদয় গ্রাম পঞ্চায়েতের অধীন মোস্তাফাপুর ও পঞ্চগ্রাম-পটাইদীঘি। গংগারামপুর জি পি র গোপালপুর গ্রাম। চালুন জিপির প্রান সাগর ও সিলিমপুর গ্রাম। বেলবাড়ি জিপি -২ এর উত্তর নারায়নপুর ও মহারাজপুর গ্রাম।অশোকগ্রাম জিপি র দুমুথাফরিদপুর গ্রাম।এছাড়াও দুমদুমা জিপির রঘুনাথবাটি ও রামচন্দ্রপুর গ্রাম দুটি রয়েছে।
বালুরঘাট ব্লকের ৯ টি গ্রামকে জোন হিসেবে দেখানো হয়েছে আজকের জারি করা বিজ্ঞপ্তিতে। সেগুলি হলো জলঘর জিপির চককাশি গ্রাম। পতিরাম জিপির ঝাপুসি গ্রাম।বোল্লা জিপি র বিকেচ ( দলদাস) ও বানহাট গ্রাম।চেংগিসপুর জিপির পুর্ব হরিহরপুর গ্রাম।ভাটপাড়া জিপির গাজিপুর ও মধ্য খিদিরপুর ( শিবমন্দির) গ্রাম। চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চন্দ্রদৌউলা ও চকচন্দন গ্রাম।
তপন ব্লকের মধ্যে ৫ টি গ্রাম রয়েছে জোনে। এগুলি হলো গুড়াইল জিপির হলদিদীঘি গ্রাম। চন্ডিপুর জিপির কালিভাগ গ্রাম।আজমতপুর জিপির মানহলী গ্রাম। হরশুরা জিপির সুহরী ও হরসুরা গ্রাম।
কুশমন্ডি ব্লকের মাত্র দুটি গ্রামকে চিনহিত করে জোন করা হয়েছে। এগুলি হলো কুশমন্ডি জিপির মাঝাপাড়া গ্রাম এবং মালিগাও জিপির নানহাপাড়া গ্রাম।
হরিরামপুর ব্লকের ২ টি গ্রাম পড়েছে জোনের মধ্যে। বাগিচাপুর জিপির গুরখইয়ের ও সৈয়দপুর জিপির সৈয়দপুর গ্রাম।
হিলি ব্লকের ও ২ টি গ্রাম কে জোন করা হয়েছে। বিনশিরা জিপি র পুর্ব মুস্তাফাপুর ও বিনশিরা গ্রাম।
জানা গেছে এই ৪৭ টি কনটেনমেন্ট জোন এলাকা গুলিতে আজ বিকেল থেকেই কঠোর ভাবে লকডাউন মেনে চলার জন্য প্রশাসনের তরফে পুলিশ ও স্থানিও প্রশাসনের তরফে মাইকিং করে জনগনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি লকডাউন চলাকালীন অত্যাবশ্যকীয়ব্দোকান বাদে অনান্য দোকান পাট, অফিস, বন্ধ থাকার নির্দেশ বজায় রয়েছে আজকের নির্দেশিকায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”