নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- মালদা জেলার বৈষ্ণবনগর থানার কুম্ভিরা পুলিশ ফাঁড়িতে কালিয়াচক -৩ ব্লকের বিডিও গৌতম দত্ত , বৈষ্ণবনগর থানার আইসি ত্রিদীপ প্রামানিক , ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে প্রায় শতাধিক নৌকার মাঝি , পার লালপুর ঘাটের ইজারাদার, সংস্লিষ্ট পঞ্চায়েতের প্রধান এবং সদস্যদের নিয়ে মহতি সভা অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে ব্যস্ততাময় পার লালপুর ঘাটে যাতায়াতকারি যাত্রীবাহী নৌকাগুলি যাতে সরকারী নির্দেশ ও নিয়মাবলী মেনে চালানো হয় সে বিষয়ে ঘাট কর্তৃপক্ষ , নৌকার মালিক ও চালকদের সচেতন করা হয় এবং সরকারি নির্দেশ মেনে চলার বার্তা দেওয়া হয়। এ দিনের বৈঠকে ঠিক হয় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নৌকা চলাচল করবে । নৌকাতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা যাবে না।নৌকার মধ্যে লাইফ জ্যাকেট , দড়িসহ প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে হবে।
MVI ডিপার্টমেন্ট থেকে জানা যায়, সমস্ত নৌকা চেক করে পুরনো ঝুঁকিপূর্ণ নৌকাগুলি সব বাতিল করা হবে এবং নতুন মেকানাইজড নৌকা এক মাসের মধ্যে চালু করতে হবে। বর্ষা চলে আসায় গঙ্গায় নদীতে জল বাড়ছে। তাই প্রশাসন সতর্ক নজর রাখছেন ঘাটে যাতে গাফিলতির কারণে কোন দুর্ঘটনা না ঘটে । নদীর বুকে যাত্রী সুরক্ষা প্রধান লক্ষ্যে কাজ করছেন ব্লক পুলিশ ও প্রশাসন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন