নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত ; ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্ম দিবসে আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবরির পানিয়াল গুড়ি কমিউনিটি হলে এদিন ৩০০ জন বাম, কংগ্রেস এবং তৃনমুল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এরপর এরা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগ দেন।
এদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পতাকা তুলে দেন আলিপুরদুয়ার জেলা সভাপতি দিব্যেন্দু ঘোষ।
এদিনের যোগদানকারী কর্মীসমর্থকরা জানায় , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সারা দেশের উন্নয়নে সামিল এবং সোনার বাংলা গড়ে বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনার অংশীদার হবার জন্য তারা বিজেপি এবং ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগ দিলেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য গুনধর দাস, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের আলিপুরদুয়ার জেলা কোষাধ্যক্ষ কূণাল সরকার, সহ সভাপতি দেবিকা গুহ, এক্সিকিউটিভ কমিটির সদস্য ডায়না ঘোষ, সমর ইন্দওয়ার এবং বিজেপির যুব মোর্চার আলিপুরদুয়ার জেলা কমিটির সাধারন সম্পাদক বিচিতা ধর প্রমুখ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন