শিলিগুড়ি : করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফিরলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। নানা সময় নানা নির্বাচনে জয়ী হয়ে রেকর্ড গড়েন সিপিএমের এই দাপুটে নেতা অশোক ভট্টাচার্য। এবার করোনা ভাইরাসকে হারিয়ে জীবন যুদ্ধে জয়ী হলেন অশোক ভট্টাচার্য। কয়েকদিন আগে তিনি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে শিলিগুড়ি মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি ছিলেন ।
দীর্ঘ ২১ দিন ধরে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে সোমবার বাড়ি ফিরে এলেন তিনি। এদিন সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পর নার্সিংহোমে ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীরা তাকে পুস্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান। পরে বাড়ি ফেরার পথে শিলিগুড়ি হিলকার্ট রোডের সিপিআইএম পার্টি অফিস অনিল বিশ্বাস ভবনের সামনে পুস্প বৃষ্টি করে তাকে অভ্যর্থনা জানান দলীয় কর্মীরা। তারপর বাড়ি গেলে সেখানেও বাড়ির সামনে পুস্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় এলাকাবাসীরা। অশোক ভট্টাচার্য জানায়, “করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে গেলে মনে সাহস রাখতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে।”
অশোক ভট্টাচার্য শিলিগুড়িতে করোনা চিক্যিসা ব্যবস্থার সুনামও করেছেন। এদিন জীবন যুদ্ধে জয়ী অশোক ভট্টাচার্যকে দেখে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় সিপিআইএম কর্মীদের মধ্যে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”