মালদা: বর্ষার বৃষ্টিতে নদীতে জল বাড়ার ফলে গাজোলে টাঙ্গন নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তৃত এলাকা। সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৭ হাজার হেক্টর চাষের জমি ইতিমধ্যে প্লাবিত। মাথায় হাত পড়েছে চাষিদের।
নদীর বাঁধ ভেঙে যে হারে জল ঢুকতে শুরু করেছে তাতে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রাম। নৌকায় যাতায়াত করতে হচ্ছে প্লাবিত এলাকার মানুষদের। বিচ্ছিন্ন খন্ডের মধ্যে থাকা এমন মানুষদের যাঁদের নৌকা নেই, তাঁদের ঘরে বসেই কাটাতে হচ্ছে। বন্যার্তরা বাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়।
ঘটনা গাজোলের সালাইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার মহাদেবপুর এলাকায় কয়েকদিন আগে টাঙ্গন নদীর বাঁধের প্রায় ৩০ ফুট অংশ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার কারণে হু হু করে জল ঢুকতে থাকে গোটা এলাকায়। মহাদেবপুর ছাড়াও জামডাঙা, সূর্যনগর, শান্তিনগর, পোলাডাঙ্গা, কৃষ্ণনগর, ইমামনগর, গারাধুল-সহ বেশ কিছু এলাকা প্লাবিত। বাঁধ ভেঙে গেল এখনো প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এলাকাবাসীদের মধ্যে হেমন্ত মাহাতো, নরেশ সরকাররা বলেন,‘টাঙন নীদের তোড়ে বাঁধ ভেঙে গিয়ে হু হু করে জল ঢুকছে। বিস্তৃত এলাকার চাষের জমি প্লাবিত। আমাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। নৌকা করে যাতায়াত করতে হচ্ছে।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”