নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- মালদা থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশে পাচার হওয়ার আগে প্রচুর পরিমাণে কাফ সিরাফ (ফেনসিডিল) উদ্ধার করল। যার বাজার মূল্য ৮০ লক্ষ ৬০ হাজার ৭২০ টাকা। অন্য রাজ্য থেকেই ফেনসিডিল গুলি নিয়ে আসা হয়েছিল বলে দাবি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মেহেদী রহমান বিশ্বাস। বৃহস্পতিবার মালদা থানার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার মেহেদি রহমান বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ২৯ জুন মালদা থানা নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে মালদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দুজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে কালিয়াচকের এক ব্যক্তির নাম। তাকেও গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই ফেনসিডিলের গোডাউন এর হদিস পায় মালদা থানার পুলিশ। অভিযান চালিয়ে সেই গোডাউন থেকে ৩৭ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে ৪৭৫০০ ফেন্সিডিল বোতল উদ্ধার হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিল বোতল গুলির বাজার মূল্য ৮০ লক্ষ ৬০ হাজার৭২০ টাকা। এদিন সাংবাদিক মুখোমুখি অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার ছাড়াও ছিলেন জেলা পুলিশের ডি এস পি ডি এন টি শুভতোশ সরকার , মালদা থানার আইসি শান্তি নাথ পাজা , মালদা থানার পুলিশ অফিসাররা সহ কর্মীরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”