আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির বিন মহম্মদ ইস্তফা দিলেন, তিনি বিশ্বের প্রবীণতম রাজনীতিবিদ ,তার বয়স্ ৯৪ বছর।মহাথির মহম্মদ দলের নাম বারসাতু এবং তিনি এই দলের চেয়ারম্যান। ভারতীয় রাজনীতির মতো মালয়েশিয়ার রাজনীতিতেও জোট সরকার গঠিত হয়।২০১৮ সালে মহাথির মহম্মদ ও আনোয়ার ইব্রাহিমের জোট ক্ষমতায় আসেএবং মহাথির মহম্মদ সরকারের প্রধানমন্ত্রী হন। কিন্তু সোমবার হঠাৎ তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন। তার এই পদত্যাগে মালয়েশিয়ার রাজনৈতিক মহলে হইচই ফেলে দিয়েছে। এই খবর প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ইস্তফার নিশ্চিত করা হলেও এবিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
সরকার গঠনের পর ঠিক হয়, আনোয়ারকেই পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে। কিন্তু কবে করা হবে, সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা ছিল না।
আনোয়ার মহাথির বিন মহম্মদ ও তাঁর দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে নতুন সরকার গঠনের পরিকল্পনা করেছিলেন । সূত্র থেকে জানা যায়, মহাথিরকে বাদ দিয়ে সরকার গঠনের ছক কষেছিলেন আনোয়ার । আনোয়ার জোট সরকার গড়তে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের নিয়ে রবিবার কুয়ালালামপুরে একাধিক বৈঠক বসেন । তার ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন বারসাতু দলের প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ।
দীর্ঘদিন ধরে নানা বিষয়ে মহাথির মহম্মদ ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে মতভেদ চলছিলো ।আজ টা প্রকাশ্যে আসলো।প্রধানমন্ত্রী মহাথিরের ইস্তফায় মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হয়!এবং মালয়েশিয়ার কোন দিকে মোড় নেয় সেই বিষয়ে সবার নজর।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন