প্রতিবছর ২১ শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবছর দেশজুড়ে করোনা সংক্রমনের জেরে এবার তা হবে ভার্চুয়াল। তাই এত বড় সভা কিভাবে ভার্চুয়ালি হবে তা নিয়ে বড়োসড়ো পরিকল্পনা শুরু করল তৃণমূল কংগ্রেস।
২০২১-এ বিধানসভা নির্বাচন। আর তার আগে ২১ শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় সমাবেশ শহীদ দিবস। এই শহীদ দিবসকে সামনে রেখে প্রতি বছর কয়েক লক্ষ তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় হয় ধর্মতলা জুড়ে। কিন্তু দেশজুড়ে করোনার জেরে এবছর তৃণমূলের ২১ শে জুলাইয়ের সভা হবে ভার্চুয়াল। এই ভার্চুয়াল সভা দলের কর্মী-সমর্থকদের কাছে একেবারে নতুন। তাই কিভাবে এই সমাবেশের প্রস্তুতি নেওয়া হবে তা নিয়ে আগামী ৩ জুলাই দলের নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে এই ভার্চুয়াল সভা কিভাবে হবে তার দিক নির্দেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে এই সভাকে ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার করবেন বৈঠকে তারই পরিকল্পনা করা হবে। এই ভার্চুয়াল সভা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তাই দলের প্রত্যেক নেতাকর্মী কিভাবে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন সেই পথই বাতলে দেবেন দলনেত্রী।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু