এবার পশ্চিমবঙ্গের গরিব মানুষদের জন্য সুখবর। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার বিনামূল্যে পরিষেবা মিলবে ভেলোরের সিএমসি (ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ) এবং অন্যটি দিল্লির AIIMS এ। শুক্রবার নবান্নে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের গরিব মানুষদের সুচিকিৎসার কথা মাথায় রেখে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দেশের দুটো বড় হাসপাতালকে এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনলেন তিনি। এরমধ্যে একটি ভেলোরের সিএমসি মেডিকেল কলেজ, অন্যটি দিল্লির এইমস। স্বাস্থ্যসাথী প্রকল্পে আওতায় রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলির সঙ্গে এই দুটি হাসপাতালে পরিষেবা পাবেন পশ্চিমবঙ্গের মানুষ।
শুক্রবারই রাজ্যের সমস্ত বাসচালক ও কন্ডাক্টারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনেন মুখ্যমন্ত্রী। এবার থেকে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন তারাও। এমনিতেই বাঙালির রোগ নির্ণয়ের পীঠস্থান ভেলোরের সিএমসি। বাঙালিরা মনে করেন যে কোনো দুরারোগ্য ব্যাধির সুচিকিৎসা হয় ভেলোরের এই সিএমসি হাসপাতালে। এইবার স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ভেলোর সিএমসি হাসপাতাল চলে আসার ফলে সেইখানে আগামী দিনে রোগীদের ভিড় আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”