বালুরঘাট ২৫ জুন ; পাঁচ লক্ষ টাকা মুল্যের ব্রাউন সুগার সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ।বালুরঘাট থানার পতিরাম এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কের বাহিচা মোড়ে পুলিশি নাকা চেকিংয়ের সময় মোটর সাইকেল নিয়ে আসা ওই দুই ব্যাক্তির নিকট থেকে বাজেয়াপ্ত করা হয় পাচ লক্ষ মুল্যের এই ৫০০ গ্রাম ব্রাউন সুগার ও অনান্য নেশার সামগ্রী। গ্রেফতার হওয়া দুই ব্যাক্তির নাম হাজিকুল শেখ ও সুনীল কুন্ডু। দুজনের বাড়ি মালদা জেলায়। এর মধ্যে হাজিকুল শেখের বাড়ি কালিয়াচক ও সুনীলের বাড়ি গাজোলে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি তাদের মোটরসাইকেলটি ও আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত এব্যাপারে জানান তাদের কাছে একটা আগাম খবর ছিল যে কয়েকজন ব্রাউন সুগার পাচারকারি জেলার বাইরে থেকে ঢুকছে। সেই খবরের ভিত্তিতে পতিরামের বাহিচা মোড়ে পুলিশের তরফে নাকাচেকিং চলার সময় ওই দুই ব্যাক্তিকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের মোটরসাইকেল থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগারের প্যাকেট ও একটি টিএমটি র প্যাকেট ( এটাও এক প্রকার নেশার দ্রব্য) পুলিশ উদ্ধার করে। যার আনুমানিক মুল্য পাচ লক্ষ টাকা। জেলা পুলিশ সুপার আরও জানান এদের আদালতে তুলে আরো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে মাদক কারবারীদের চাঁইকে ধরার চেষ্টা চালানো হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”