লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন দুপক্ষের রক্তক্ষরণের পর অবশেষে পিছু হটলো চিন। মঙ্গলবার গালওয়ানে ভারত-চিন দু’পক্ষের কমান্ডো লেভেলের বৈঠক হয়। ভারতীয় সেনার পক্ষে লাল ফৌজকে পূর্বে জায়গায় ফিরে যেতে বলা হয়। সূত্রের খবর প্রায় ১১ ঘণ্টা এই বৈঠক চলার পর কিছুটা ইতিবাচক আলোচনা হয়। অবশেষে গালওয়ান সহ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর জায়গাগুলি থেকে পিছনে সরে আসতে রাজি হয়েছে চিনা সেনা। এর সঙ্গে নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর নির্মাণ কাজ বন্ধ রাখতেও সম্মতি দিয়েছেন তারা।
প্রসঙ্গত লাদাখের গালওয়ান উপত্যাকায় ১৫ ই জুন রাতে ভারত এবং চিনে সেনার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ভারতের একজন কর্নেল সহ ২০ জন জওয়ান শহীদ হন। চিনা সেনারা অতর্কিতে ভারতীয় সেনাদের ওপর লাঠি, রড নিয়ে হামলা করে বলে খবর। অন্যদিকে দু’পক্ষের কমান্ডার লেভেলের বৈঠকের সময় চিনের তরফেও অফিসার পদমর্যাদার সেনা অফিসার সহ চিনা সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন