শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে ফের একবার হিংসার উস্কানি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি ফের বলেন “মারের বদলে পাল্টা মার। যারা অহিংসার কথা বলেন তারা কাপুরুষ”। একই সঙ্গে তিনি আবার হিংসামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দেন।
এদিন শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সুর চড়িয়ে বলেন “প্রত্যেকটি বিজেপি কর্মীর খুনের বদলা নেওয়া হবে। এটাই আমাদের লক্ষ্য। মারের বদলে পাল্টা মার। হিংসার পাল্টা হিংসা। প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে। যারা অহিংসার কথা বলেন তারা কাপুরুষ। এটাই আমাদের শ্যামাপ্রসাদ শিখিয়েছেন”।
এদিন তিনি আরো বলেন ” বিজেপি ক্ষমতায় এলে বাংলায় শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হবে। বাংলায় শিল্প হবে। সিপিএম ও তৃণমূল বাংলা থেকে শিল্প তাড়িয়েছে। আমরা ক্ষমতায় এলে বাংলার শ্রমিকদের কাজের জন্য অন্য রাজ্যে যেতে হবে না। তাদের আর বঞ্চনার শিকার হতে হবে না”।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন