মালদা; ২১জুন: মালদা জেলার তুলসিহাটা বোমা কাণ্ডে বড়সড় সাফল্য পেল মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার পুলিশ। গতকাল সন্ধ্যায় বোমা কাণ্ডে জড়িত আরেক দুষ্কৃতীকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তার নাম জাইনুদ্দিন (৫০),বাড়ি চাঁচল থানার ধানগাড়া এলাকায়। ঘটনায় প্রকাশ তুলসিহাটাতে গত রবিবার ভর দুপুরে বাজার সংলগ্ন এলাকায় একটি অবৈধ মদের ঠেকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, ওই ঘটনাতেই পুলিশ তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল, এদের মধ্যে একজন আলেক আনসারী নামে এক দুষ্কৃতী ওই বোমার আঘাতেই গুরুতর জখম হন। তাকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এ ভর্তি করায়। কয়েকদিন আগে হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে আরেক দুষ্কৃতীর খোঁজ পায়। গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর ভালুকা গামি রাজ্য সড়ক থেকে বোমা কাণ্ডে জড়িত আরেক দুষ্কৃতী কে গ্রেফতার করে। তার নাম জাইনুদ্দিন, বাড়ি চাঁচল থানার ধানগাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই দুষ্কৃতী বোমার মসলা সরবরাহ করেছিল। গ্রেফতারের সময় তার কাছ থেকে এক কিলো বোমার মসলা বাজেয়াপ্ত করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আজ সেই দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয় এবং পাঁচ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত গত রবিবার তুলসিহাটা অবৈধ মদের ঠেকে বোমা বিস্ফোরণের পরে ওই মদের ঠেকের মালকিন কে আটক করার পরে এক সপ্তাহের মধ্যেই চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করে এলাকায় কৃতিত্বের নজির গড়লো মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার পুলিশ।
প্রকাশ্যে ভর দুপুরে বিস্ফোরণ ঘটার পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছিল হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষ। পুলিশের তৎপরতায় ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ এলাকাবাসী।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান আমরা ইতিমধ্যেই এর আগে তিন জনকে এবং গতকাল সন্ধ্যায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে এক কেজি বোমা বানানোর মসলা উদ্ধার করা হয়েছে। তাকে আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে ও তাকে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে পাঁচ দিনের জন্য। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”