আজ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের গঙ্গাটিকুরির কৃষিমান্ডিতে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন করেন। সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন। প্রধানমন্ত্রীকে নিশানা করে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন,”ভারতবর্ষে সাড়ে তিন লক্ষ মানুষ করোনা আক্রান্ত। এর জন্য দায়ী কে বলুন তো? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ, গুজরাতে নরেন্দ্র মোদি ‘নমস্তে ট্রাম্প’ সভাটা করে আমেরিকা থেকে সাড়ে তিন হাজার লোক নিয়ে এল। আর ওরা আমাদের দেশে করোনা ছড়িয়ে দিয়ে পালিয়ে গেল। ওই লোকটার কোনও বুদ্ধিই নেই।” রীতিমতো এই ভাষায় অনুব্রত মণ্ডল প্রধানমন্ত্রীকে নিশানা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে অনুব্রত মণ্ডল নিজেই গণিতে ভুল করে ফেলেন। তৃণমূলের এই দাপুটে নেতা অমিত শাহকে নিশানা করে বলেন,”একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে দেখলাম, অমিত শাহ বলেছেন, ৪৩ কোটি মানুষকে ৫২ কোটি টাকা দিয়েছি। কত বড় মূর্খ বলুন তো! ৪৩ কোটি মানুষকে ৫২ কোটি টাকা দিলে এক একজন মানুষ এক কোটির বেশি পায়। আবার বলেছেন, ২০ কোটি মহিলাকে ২০ কোটি টাকা দিয়েছি। তাহলে তো একজন মহিলা ১ কোটি করে টাকা পেত।”
অনুব্রত মণ্ডলের গণিতের এই হিসাব দেখে সভায় উপস্থিত কর্মীরা সবাই ‘ থ ‘ হয়ে গিয়েছিল। মঞ্চে উপস্থিত কেউকে ভুল ভাঙাতে দেখা যায়। কিন্তু এখানেই থেমে যাননি অনুব্রত মণ্ডল আরো বলেন,”অমিত শাহ বলেছেন, ৮ কোটি কৃষককে ১৬ কোটি টাকা দিয়েছে। তাহলে তো একজন কৃষক ২ কোটি করে টাকা পেত। ওরা মূর্খ, অশিক্ষিত মানুষ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিছু জানেনা।”
এদিনের কর্মী সভায় এসে দলীয় কর্মী ও আঞ্চলিক নেতৃত্বকে চাঙ্গা করার চেষ্টা করেন। পাশাপাশি হুঁশিয়ারি দেন যে, দলে কেউ দুর্নীতি করলে রেহাই পাবেনা, তার জন্যে উপযুক্ত ব্যবস্থা করা হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”