বালুরঘাট, ১৬জুন- জেলা পরিষদের বরাদকৃত অর্থে জলের ট্যাংকের কাজের শিলান্যাস করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শুকদেব পুর গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ মোড় এলাকায়। মঙ্গলবার ধর্মীয় রীতিনীতি মেনে কাজের শিলান্যাস করেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের আধিকারিকরা।
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার শুকদেব পুর গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ মোড় এলাকায় বহু দিন ধরেই পানীয় জলের সমস্যা ছিল। বেশ কয়েক মাস আগেই জেলা পরিষদ ওই জায়গায় একটি বিশুদ্ধ পানীয় জলের ট্যাংক বসানোর উদ্যোগ গ্রহণ করে। এরপর জেলা পরিষদের বরাদ্দকৃত প্রায় ৪ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যায় করে কাজটি অনুমোদন দেওয়া হয়।মঙ্গলবার সকালে বিশুদ্ধ পানীয় জলের ট্যাংকের কাজের শিলান্যাস করেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কিছু আধিকারিক, এলাকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবুতালে মিঞা সহ আরো অনেকেই। এদিন ধর্মীয় রীতিনীতি মেনে পূজার্চনা মধ্য দিয়ে কাজটির শিল্যান্যাশ করা হয়।
বিশুদ্ধ পানীয় জলের কাজের শিলান্যাসের পর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় জানিয়েছেন,এলাকার মানুষের পানীয় জলের অসুবিধা হচ্ছিল তাই জেলা পরিষদ থেকে এই এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হলো। আজ সেই কাজের জন্য শিল্যান্যাসের মধ্যমে জলাধার তৈরির কাজ শুরু করা হল বলে তিনি জানান।
এবিষয়ে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমর কান্তি ভট্টাচার্য ও শুকদেব গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আবুতালে মিঞা জানিয়েছেন,জেলা পরিষদের বরাদ্দকৃত প্রায় ৪ লক্ষ্য ৮৫ হাজার টাকা ব্যয়ে কাজটি করা হবে।এই বিশুদ্ধ পানীয় জলের পরিষেবার ফলে বহু মানুষ উপকৃত হবে।
এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ট্যাংক বসবে শুনে খুশি হয়ে এক এলাকাবাসী সাধনা রায় জানিয়েছেন,আমাদের এখানে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পাবো শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ জানাই সকলকে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”