কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, আগামী ২৩ জুন সাড়ে ১০টার সময় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় সরকার বর্তমান করোনা সহ নানা পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পুরোপুরি ব্যর্থ তা জনগণের সামনে নিয়ে আসার জন্য সবার সঙ্গে আলোচনা করা হবে। নেপালের সঙ্গে ভারতের কেন দূরত্ব তৈরি হলো তাও আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকবে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্ব এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হবে। এই বৈঠকে সমস্ত ওয়ার্কিং কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন সমস্ত কংগ্রেসী সাংসদ, কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও বিশেষ আমন্ত্রিত ব্যক্তিত্বরা।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলছে। কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র সরকার পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে প্রতিনিয়ত পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে এবং ভারত-চিন সীমান্তে বাড়ছে উত্তেজনা। এইসব বিষয় নিয়ে দেশজুড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে চাইছে কংগ্রেস। আর তার জন্যই আগামী ২৩ শে জুন জরুরি বৈঠক ডেকেছে জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”