ইসলামপুর ১৩ জুন : মা ও চার বছরের শিশুকন্যার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য ছড়ালো এলাকায়। জোড়া খুনের ঘটনাটি ঘটেছে আজ উত্তরদিনাজপুর জেলার ইসলামপুর থানার রামকৃষ্ণপল্লী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ। তদন্ত শুরু করতে নেমে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহুকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ওই মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
জানা গেছে ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকায় এক ভাড়া বাড়িতে থাকেন হাজরা দম্পত্তি। সকালে ওই ভাড়া বাড়িতেই মুন্না হাজরা’র স্ত্রী আরতি হাজরা (২৫) ও কন্যা সন্তান অনুষ্কা হাজরা (৪) এর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নৃশংসভাবে গলার নলি বটি দিয়ে কেটে খুন করা হয়েছে মা ও শিশু কন্যাকে। খুনের খবর ছড়িয়ে পড়তেই রামকৃষ্ণপল্লী এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর বলেন, মৃতার স্বামী মুন্না হাজরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”