করোনা আক্রান্তদের চিকিৎসা ও মৃতদেহের সৎকার বিষয় এক মামলা নিয়ে বাংলা সহ চার রাজ্য ও কেন্দ্রকে নোটিশ পাঠানো দেশের সর্বোচ্চ আদালত। এদিন আদালত জানান পশুদের চেয়েও খারাপ ব্যবহার করা হয়েছে করোনা রোগীদের সঙ্গে। বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিশাণ ও এমআর শাহের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।
এদিন বিচারপতিদের তীব্র ভৎসনা মুখে পড়ে কেন্দ্র ও রাজ্য সরকার গুলি। শুনানি চলাকালীন বিচারপতি অশোক ভূষণ বলেন যে ‘পশুদের চেয়েও করোনা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে’। তিনি আরও বলেন বিভিন্ন রাজ্যের সরকার করোনা মোকাবেলায় যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি। কেন রাজধানীতে টেস্টিং এর সংখ্যা কমেছে, সে নিয়েও প্রশ্ন তোলেন তারা।
হাসপাতাল গুলোর কি অবস্থা! ওয়ার্ডে ওয়ার্ডে মৃতদেহ পড়ে আছে। মুম্বাইতে ১৭ হাজার টেস্ট হয়েছে, দিল্লিতে হয়েছে মাত্র ৭ হাজার। এই বিষয়টি দেশের সংবাদমাধ্যম তুলে ধরেছে বলে জানান তিনি। বিচারপতি ভূষণ বলেন যে আমরা জীবিতদের নিয়ে বেশি চিন্তিত।
সলিসিটর জেনারেল তুষার নেতা বলেন হাসপাতাল গুলিতে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে মৃতদেহ। জীবিতরা শুয়ে রয়েছে মৃতদেহ গুলির সঙ্গে। অনেক জায়গায় আবার দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ গুলিকে। বিভিন্ন মিডিয়ায় রিপোর্টে উঠে এসেছে এই চূড়ান্ত অব্যবস্থা কথা। তিনি বলেন কি করছেন আপনারা?
এদিন আদালত জানান কিভাবে মৃতদেহ সৎকার করতে হবে সেই সংক্রান্ত নিয়মাবলী জারি করেছে কেন্দ্র। কিন্তু কেউই সেটা মানছেন না। অনেক সময় পরিবারের লোক মারা গেলে তাদেরকে মৃতদেহ দেখতে দেওয়া পর্যন্ত হচ্ছে না। এদিন কেন্দ্র ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১৭ তারিখ এই মামলার ফের শুনানি হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”