১২ ই জুন আজই রাজ্যে ঢুকছে বর্ষা। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের অনেক জেলাতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে কোলকাতার বেশ কিছু এলাকায়। জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
রাজ্যের দোরগোড়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করবে বর্ষা। ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। তার জেরে কলকাতা শহরতলীর বেশ কিছু জায়গা জলমগ্ন। কলেজ স্ট্রিট, পার্ক সার্কাস, খিদিরপুর, ইকবালপুর, পার্ক সার্কাস, এম জি রোড, সহ কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের আসাম, নাগাল্যান্ড সহ বেশ কিছু জায়গায় ঢুকে পড়েছে বর্ষা। এদিকে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়িয়ে চলেছে। তার জেরে আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”