নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত; বনগাঁ গ্রামীন ১ নম্বর শক্তি কেন্দ্রের প্রধান বিজেপি নেতা সুতনু দেবনাথ। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, সুতনু দেবনাথকে কিছু অজ্ঞাত পরিচয় যুবক যশোর রোডে বিএসএফ ক্যাম্পের বিপরীতে একটি দোকান থেকে টেনে বার করে। তারপর লাঠি, বাঁশ ও রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে সুতনু বাবু গুরুতর জখম হন। সুতনু বাবুর মাথায় আঘাত লাগে তখন ওই এলাকারই বিজেপি নেতা দেবদাস মন্ডল ও তার সহকর্মীরা বিষয়টি জানতে পেরে তৎক্ষনাৎ সুতনুকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সুতনু দেবনাথের পরিস্থিতি খুবই সংকটজনক হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়। হাসপাতাল সূত্রে খবর বর্তমানে সুতনু বাবুর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে।
তবে এ বিষয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ ‘সান্তনু ঠাকুর’ এবং বনগাঁর বিজেপি নেতা’দেবদাস মন্ডল’ জানিয়েছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। আর তা না হলে আগুন জ্বলবে সারা বাংলা তথা বনগাঁ জুড়ে। এই ঘটনায় তারা টিএমসি কেই দায়ী করেছে। বলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ থানার সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করে বিজেপি। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য বিজেপির অন্তরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”