রাজ্যে ৩০ শে জুন পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেইমতো ১ই জুলাই থেকে স্কুল খোলার তোড়জোড় শুরু করে দিয়েছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
কিন্তু আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সাংবাদিক সম্মেলন থেকে ঘোষণা করলেন জুলাই মাসে স্কুল খুলবে না। তবে নির্ধারিত পরীক্ষা গুলি হবে। এদিকে ১ লা জুলাই থেকে যদি স্কুল খোলে তাহলে সন্তানের স্বাস্থ্যবিধি নিয়ে যথেষ্টই চিন্তিত ছিল অভিভাবকরা। কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা পরে কিছুটা হলেও স্বস্তি পেলেন অভিভাবকরা।
মুখ্যমন্ত্রী এদিন বেসরকারি স্কুল গুলিকে আবেদন ফি না বাড়ানোর জন্যও বলেন। তিনি বলেন মানুষের কাছে এখন টাকা নেই। তার এই মন্তব্যে স্বস্তি অভিভাবকদের মধ্যে।
রাজ্যে সেই মার্চ মাস থেকে বন্ধ স্কুল গুলি। রাজ্যের প্রায় ৩২ কোটি পড়ুয়া অপেক্ষা করে আছে স্কুল খোলার জন্য। কবে থেকে স্কুল খুলবে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী রমেশ পোখরিয়াল এক সাক্ষাৎকারে বলেছেন “গত ১৬ মার্চ মাস থেকে বন্ধ আছে স্কুল। তবে অগাস্ট মাসের পর স্কুলগুলি খোলা হতে পারে বলে জানিয়েছেন তিনি”।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”