উত্তরপ্রদেশের সোনভদ্রের পর আবার সোনার খনির হদিশ মিলল ভারতে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডেই।
ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ভিতারদারি গ্রামে মিলল এই সোনার খনির হদিশ। যাতে প্রায় ২৫০ কেজির মতো সোনা রয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে একটি চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই উত্তরপ্রদেশের সোনভদ্রে একটি সোনার খনির হদিস মিলেছিল। এবার মিলল পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে। জামশেদপুর স্টিল টাউনশিপ থেকে ২০ কিলোমিটার দক্ষিণে রয়েছে এই সোনার খনি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে রাজ্য সরকারের অনুমতি মিললেই খুব তাড়াতাড়ি সোনার খনির নিলামী শুরু হবে। নতুন এই সোনার খনিটি একদম নিলামের জন্য তৈরি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে আমাদের কাজ এখানেই শেষ হয়ে গিয়েছে। এবার রাজ্য চাইলে সোনার খনিটির দেখভালের কাজ শুরু করতে পারে।
উল্লেখ্য সম্প্রতি ঝাড়খন্ডে যে সোনার খনির হদিস মিলেছে সেখানে ২০০৯-১০ সাল থেকে অনুসন্ধানে কাজ চলছিল।সেখান থেকে ৭০০ বেশি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে গবেষকরা। তারপরেই নিশ্চিত হন তারা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন