বালুরঘাট ৭ জুন ; হোম কোয়ারেন্টাইনে থাকা এক পারিযায়ী শ্রমিকের রহস্য জনক মৃত্যুকে ঘিরে চঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার পাগলিগঞ্জ এলাকায়। মৃতের নাম দীলিপ পন্ডিত, বয়স ৬০। খবর পেয়ে বালুরঘাট থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পারিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানিও সুত্রে জানা গেছে চলতি সপ্তাহেই দীলিপ পন্ডিত পুনে থেকে তার নিজের বাড়ি পাগলিগঞ্জে ফিরে আসেন। সরকারি নির্দেশ মত স্বাস্থ্যবিধি মেনে নিজেই তার বাড়ির পাশে একটি চালু না হওয়া মার্কেটের ঘরে আর ও ফিরে আসা একজন পারিযায়ী শ্রমিকের সাথে তিনিও হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানিয়েছে স্থানিওরা। গতকাল গভীর রাত্রে দীলিপ পন্ডিত অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তার বাড়ির লোকজন তার কাছে ছুটে আসলে দীলিপ বাবু নাকি তাদের জানায় তাকে সাপে কেটেছে। অসুস্থ হয়ে পড়ার কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
যদিও এই রহস্য জনক মৃত্যু নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের তরফে এখনও কেউ কোন মুখ খুলতে চান নি। পাশাপাশি করোনা আক্রান্তের নতুন কোন রিপোর্ট জেলাতে পাওয়া যায় নি। সুতরাং সেই ৪৩ সংখ্যাতেই আটকে আছে গতকাল ও আজ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”