রাস্তা না পুকুর দেখে বোঝাই দায়। দীর্ঘদিন ধরেই হালিশহর ৫ নম্বর ওয়ার্ডের পবনতলা অঞ্চলে ড্রেনের নোংরা জল উপচে রাস্তায় জমা হচ্ছে। ওই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ ওই অঞ্চলের ড্রেনের নোংরা জল নিষ্কাশনের ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সমস্যায় ভুগছেন।
ওই এলাকার সাধারণ মানুষের অভিযোগ ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনানী চক্রবর্তীকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। এলাকার মানুষের আরও অভিযোগ ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বনানী চক্রবর্তী কে এলাকায় উন্নয়নের কোন কাজই পাওয়া যায় না। এদিকে ড্রেনের নোংরা জলের পঁচা গন্ধে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। দীর্ঘদিন ধরে এই নোংরা জল জমে থাকার ফলে আশেপাশের মানুষজনের নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ এখন শীতকাল বৃষ্টি নেই কিন্তু একটু বৃষ্টি হলেই এখানে হাঁটু পর্যন্ত জল জমে যায়। এলাকার মানুষ বলেন কাউন্সিলারকে বারবার বলেও কোন কাজ না হয় আমরা লিখিতভাবে হালিশহর পৌরসভকে জানিয়েছি এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”