নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর মোটর বাইকে তাঁরা বাড়ি ফিরছিলেন। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে অন্য জনের মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া মোথবাড়ি থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতরা বাপি মন্ডল (১৬), মনোজ মন্ডল (২২) ও স্বপন মন্ডল (৪০)। বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার রাজারাম টোলা গ্রামে। একই পরিবারের সদস্য তাঁরা।
জানা গেছে, তাঁদের পারিবারিক জমি রয়েছে পুরাতন মালদার মুচিয়াতে। সেখানে পরিবারের অন্যান্য সদস্যরা গেছিলেন ধান কাটার কাজে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ৩ জনে একটি বাইকে করে খাবার দিতে যান তাঁদের পরিবারের লোকেদের। খাবার দিয়ে রাতে বাড়ি ফেরার পথে বাইপাসেক ওপর মহানন্দা সেতুর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। স্বপন ও মনোজের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। গুরুতর জখম বাপিকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে কলকাতায় তাঁকে স্থানান্তরিত করা হয়। কলকাতায় নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের মোরগ্রামের কাছে তাঁর মৃত্যু হয়। পরে ৩ জনেরই দেহ ময়নাতদন্তের জন্য আনা হয় মালদা মেডিক্যালের মর্গে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”