মালদা; আইসিডিএস সেন্টার থেকে পচা আলু দেওয়া হচ্ছে তার সঙ্গে দেওয়া হচ্ছে পোকা ধরা চাল এই অভিযোগে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাউয়ামারী-2 গ্রামের আইসিডিএস সেন্টার। সকাল থেকেই ওই সেন্টারে আজ শিশুদের চাল আলু বিলি হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা জানান ওই সেন্টার থেকে যে চাল দেওয়া হচ্ছিল তা অত্যন্ত নিম্নমানের পোকা ধরা এবং আলু ছিল পচা। এই অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখায়।
স্থানীয় বাসিন্দা রিজিয়া বিবি জানান সেন্টার থেকে পরিমাণে প্রতিবার কম চাল দেওয়া হচ্ছে। আলু পচা দেওয়া হয়েছে।
আরেক বাসিন্দা সোহেল আলী বলেছেন পচা আলু দেওয়ার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। কোন সময়ে সেন্টারে ঠিকঠাক খাবার দেওয়া হয় না। বারবার অভিযোগ করেও কোনো ফল হয়নি।
জেলা পরিষদের শিশু-নারী ত্রাণ কর্মাদক্ষ মর্জিনা খাতুন জানান আমি বিষয়টি খতিয়ে দেখছি যে সমস্যাটি এলাকাবাসী অভিযোগ করছে তা অতি দ্রুত সমাধান করা হবে।
ওই সেন্টার এর সুপারভাইজার শংকরী দাস জানান এমনটা তো হওয়ার কথা নয়। খোঁজ নিয়ে দেখছি।
হরিশ্চন্দ্রপুর ব্লক ১ সিডিপিও অনুপ সরকার জানিয়েছেন চাল আলু দেওয়া নিয়ে যে অভিযোগ তুলছে সাধারণ বাসিন্দারা তা সম্পূর্ণ সঠিক নয়। তবু বাসিন্দাদের অভিযোগ থাকলে আমরা ওই আলু পাল্টে দেবো।
যদিও বাসিন্দাদের অভিযোগ করোনা আবহে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এই নিম্নমানের খাদ্যসামগ্রী প্রদানের অভিযোগ বার বার উঠে আসছে। আর এই নিম্নমানে চাল, আলু পাচ্ছে সুপারভাইজার শংকরী দাসের তত্বাবধানে থাকা সেন্টারগুলিতে। বাসিন্দারা এর সুরাহার দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”