শনিবার কেন্দ্রের ঘোষণার পরই রাজ্যেও বাড়ানো হল লকডাউন। আগামী ১৫ ই জুন পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন এর মেয়াদ বাড়ানো হয়েছে। শনিবার নবান্নে রাজ্য সরকারের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।
রাজ্যে কনটেনমেন্ট জোনগুলোতে আগামী ১৫ জুন পর্যন্ত জারি থাকবে লকডাউন। তবে কনটেনমেন্ট বাদ দিয়ে অন্য জায়গা গুলিতে শর্তসাপেক্ষে লকডাউন শিথিল করা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবারই নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েদেন পয়লা জুন থেকে রাজ্য অনেকটাই শিথিল করা হবে লকডাউন। ওই দিন থেকেই রাজ্যে খুলে যাচ্ছে সমস্ত পাটকল এবং চা বাগান। এই সমস্ত জায়গায় মালিকরা ১০০% কর্মী নিয়েই কাজ শুরু করতে পারবেন। এছাড়াও পয়লা জুন ১০ টা থেকে রাজ্যে সমস্ত ধর্মীয় স্থান গুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন ধর্মীয় স্থানে একসঙ্গে ১০ জনের বেশি মানুষ সেখানে ঢুকতে পারবেন না বলে পরিস্কার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি ৮ ই জুন থেকে রাজ্যে খুলে যাচ্ছে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস। ওই সমস্ত অফিস গুলিতে ১০০% কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে বলে জানানো হয়েছে। ৮ ই জুন থেকে খোলা যাবে হোটেল-রেস্তোরাঁ, শপিং মল আর অতিথি আপ্যায়ন কেন্দ্রগুলো।
উল্লেখ্য, শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক গাইডলাইনে স্পষ্ট ইঙ্গিত, পঞ্চম দফার লকডাউন আদতে আনলক করার পদ্ধতি। ধাপে ধাপে সবকিছুই স্বাভাবিক করতে এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI