চতুর্থ দফা লকডাউন শেষ হওয়ার ঠিক একদিন আগেই নয়া বিধিনিষেধ চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার লকডাউন ৫। অর্থাৎ আগামী পয়লা জুন থেকে ৩০ শে জুন পর্যন্ত শুধুমাত্র কনটেনমেন্ট জোনে থাকবে লকডাউন। বাকি অংশে চলবে আনলক ফেজ। আর এই আনলক ফেজ হবে চার দফায়। ফেজ-১ এ শনিবার সন্ধ্যায় এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ৮ ই জুন থেকে শপিং মল, হোটেল রেস্তোরাঁ খোলার ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। তবে কনটেনমেন্ট জোন এলাকাগুলিতে শপিংমল ও রেস্তোরাঁ খোলা যাবে না এমনটাই নির্দেশ। রাজ্যগুলির সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
একনজরে দেখে নেওয়া যাক কি থাকছে আনলক ওয়ানে!
১. ৮ ই জুন থেকে শর্তসাপেক্ষে খুলে যাচ্ছে হোটেল রেস্তোরাঁ, শপিং মল।
২. ৮ ই জুন থেকে খুলে যাচ্ছে সমস্ত ধর্মীয় স্থান।
৩. লোকাল ট্রেন, মেট্রো ও আন্তর্জাতিক উড়ান নিয়ে পড়ে সিদ্ধান্ত হবে।
৪. তবে খুলছে না কোন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান।
৫. অন্তঃরাজ্য বাস চলাচলে লাগবেনা কোন অনুমতি।
৬. খুলছে না বার, থিয়েটার, বিনোদন পার্ক, চিড়িয়াখানা।
৭. করা যাবে না কোন রকমের জমায়েত। এখন সব ধরনের জমায়েত নিষিদ্ধ।
পাশপাশি লকডাউন ৫ এ জারি থাকবে নাইট কার্ফু। তবে সময়ের ক্ষেত্রে বদল করা হয়েছে। আগের সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টার পরিবর্তে কার্ফু জারি থাকবে রাত ৯ টা থেকে ভোর ৫ টা অবধি। অর্থাৎ ৪ ঘন্টা কমেছে নাইট কার্ফুর সময়সীমা।
আগামী জুন মাস ধরে চার দফায় আনলক করা হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”