বালুরঘাট ২৯ মে ; করোনা যুদ্ধে সামিল স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মী ও প্রশাসনিক কর্মীদের হাতে তাদের সুরক্ষার জন্য” পি পি ই কিট ” তুলে দিল দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ।
শুক্রবার দুপুরে পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চের উদ্যোগে করোনা যুদ্ধে সামিল হওয়া পতিরাম এলাকার চারটি উপস্বাস্থ্য কেন্দ্র ও পতিরাম পুলিশ ফাড়িতে কর্মরত পুলিশ কর্মীদের, পাশাপাশি বালুরঘাট জেলা হাসপাতাল ও কোভিড হাসপাতালের কর্মীদের জন্য এবং হাসপাতালে সাথে যুক্ত বিভিন্ন দফতরের আধিকারিকদের হাতে ৯০ জি এস এম এর ২৫ টি পারসোনাল প্রটেকটিভ ইকুউটমেন্ট কিট ( পি পি ই কিট) গুলি তুলে দেয়। পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ করোনা নিয়ে তাদের এলাকার জনকল্যান মুলক ও সচেতনতা মুলক কাজে নিজেদের এই নিয়ে ২৪ তম প্রয়াস বজায় রাখলো। আগামী তে তারা এলাকার ৬০০ টি পরিবারের মধ্যে করোনা সক্রমন রুখতে দেহের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আর্সেনিক অ্যালবাম থার্টি হোমোপ্যাথি ঔষধ (ইম্যুউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে বলে যা হোমিওপ্যাথি বিশেষজ্ঞ গনের দাবি ) বিতরণ করেবে এবং করোনার বিরুদ্ধে তাদের এই কর্মসুচির ও লড়াই জারি থাকবে বলে জানান পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”