২০ মে সুপার সাইক্লোন আমফান আছড়ে পরে বাংলায়। আমফানের দাপটে বিপুল ক্ষতি হয় বাংলার। প্রবল ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে যায় বহু ঘরবাড়ি আবার কারো চাষের জমি তলিয়ে গেছে জলের তলায়। তাই এবারে আমফান ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালো রাজ্য সরকার। রাজ্যে ৫ লক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করবে মমতা ব্যানার্জির সরকার। এই টাকা সরাসরি ক্ষতিগ্রস্তদের ব্যাংক একাউন্টে ঢুকবে।
রাজ্যে ঘূর্ণিঝড় আমফানে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে প্রত্যেক মৃতের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ৬২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত আরো ৫ লক্ষ মানুষকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও ১০০ দিনের কাজের মাধ্যমে তাদের আরও ২৮ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ১৫০০ টাকা এবং পানের বরজের মালিকদের ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে। এছাড়াও বাঁধ মেরামতি, ৪০০ টি ব্রিজ মেরামতি, রাস্তা মেরামতের, টিউবওয়েল ও স্কুল বাড়ি সংস্কারের জন্য আর্থিক বরাদ্দ করেছে রাজ্য সরকার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”