এবার বড়োসড়ো সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। রবিবার থেকে বাংলায় মন্দির মসজিদ গির্জা সহ সমস্ত ধর্মীয় স্থান গুলি খুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্ন সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। যদিও এই সমস্ত ধর্মীয় স্থান গুলি খোলা রাখার ব্যাপারে একগুচ্ছ নিয়ম মেনে চলার নির্দেশ দেন তিনি। এই সকল স্থানে সকলকে অবশ্যই সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলতে হবে বলে জানান তিনি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সকল ধর্মীয় স্থানে কোন রকম জমায়েত করা যাবে না।
নবান্নে সাংবাদিক সম্মেলন করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “রেল মন্ত্রক ১ জনের আসনে ৩-৪ জন করে লোক পাঠাচ্ছে, তাহলে মন্দির মসজিদ কি দোষ করল? তাই ১ জুন বেলা ১০ টা থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান গুলি খোলা থাকবে”। তবে ধর্মীয় স্থান গুলিতে কোনোভাবেই জমায়েত করা চলবে না এবং একবারে ১০ জনের বেশি ঢোকাও যাবে না। কোন অবস্থাতেই ধর্মীয় স্থানে কোন অনুষ্ঠানের আয়োজন করা যাবে না, মানুষ ঢুকে পূজা দেবেন, প্রার্থনা করবেন, বেরিয়ে আসবেন। আর এই সমস্ত নিয়ম নির্দেশ ঠিকমতো পালন হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় দেখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই। তিনি আরো বলেন এর পরে নিয়ম ভাঙলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI