মমতা বন্দোপাধ্যায়ের দাবি মেনে নিল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। পরিযায়ী শ্রমিকদের নিয়ে মহারাষ্ট্র থেকে ৪২ টি ট্রেন আসার কথা ছিল। কিন্তু অবশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধ রাখল মহারাষ্ট্র সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা রেখে ২৫ টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।
বাংলায় পরিযায়ী শ্রমিকদের আগমনের ফলে জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের মধ্যে করোনা সংক্রমণে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। আর লকডাউন এর জেরে মহারাষ্ট্রে আটকে পড়েছে রাজ্যের হাজার হাজার শ্রমিক। তাই চতুর্থ দফায় লকডাউন শিথিল করার ফলে মহারাষ্ট্র থেকে ৪২ টি ট্রেন আসার কথা ছিল রাজ্যে। কিন্তু বাংলায় সুপার সাইক্লোন আমফান পরবর্তী অবস্থায় মহারাষ্ট্র থেকে এই ট্রেন গুলি এলে বাংলায় করোনা সংক্রমনের সংখ্যা আরো দ্রুত বাড়বে বলে আশঙ্কা। তাই রাজ্য সরকার বর্তমান পরিস্থিতিতে ট্রেনগুলি না পাঠানোর জন্য আবেদন করেছিল। আর সেই আবেদনে সাড়া দিয়ে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার পশ্চিমবঙ্গের ২৫ টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল। তবে বাকি ট্রেন গুলি কিছুদিনের মধ্যেই আসবে বলে জানা গেছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন