সুপার সাইক্লোন আমফানের পড়ে, রাজ্যে একের পর এক পরিযায়ী শ্রমিকদের আগমনে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ৩৪৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে।
চতুর্থ দফায় লকডাউন শিথিল হওয়ায় ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের আগমন ঘটেছে এবং এই পরিযায়ী শ্রমিকদের আগমনের ফলে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। দেশের মধ্যে এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা এক নম্বরে। মহারাষ্ট্র থেকেও অনেক পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরেছে। ফলে আগামী দিনে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার নবান্নে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানানো হয়েছে বাংলায় এ মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৫৩৬ এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৩।বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২,৫৭৩। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ জন। ফলে এ পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৬৬৮ জন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI