মালদা ও রায়গঞ্জ ২৮ মে; উত্তরবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। মালদা, উত্তরদিনাজপুর ও আলিপুরদুয়ারে নতুন করে করোনা পজিটিভের সন্ধান মিলেছে।
মালদহ জেলাতে নতুন করে আরো ছয় জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেলো। এদের মধ্যে পাঁচ জন মানিকচক ব্লকের এবং এক জন হবিবপুর ব্লকের বাসিন্দা। এই নিয়ে মালদহ জেলাতে মোট ১৩১ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে।
অপরদিকে উত্তর দিনাজপুরে নতুন করে ১৭ জনের সোয়াব টেস্টে পজিটিভ এসেছে বলে জানা গেছে।
অন্যদিকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চার জন করোনা আক্রান্তের হদিশ। চারজনই জটেশ্বর কোয়ারেন্টিন সেন্টারে ছিলেন। ফালাকাটার বাসিন্দা হলেও তাঁরা বহিরাগত।
এদিকে মালদা মেডিক্যাল কলেজের সোয়াব পরিক্ষা কেন্দ্র সুত্রে জানা গেছে গত কাল পর্যন্ত এই সোয়াব টেস্টের নমুনার ব্যাকলগ রয়েছে ৪৩১৪। এছাড়াও মালদা, উত্তরদিনাজপুর ও দক্ষিন দিনাজপুর থেকে নতুন করে আরও সোয়াবের স্যাম্পেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। স্বভাবতই সংখ্যা টা যে আর ও বাড়বে তাতে সন্দেহ নেই। এছাড়াও যে হারে উত্তরবঙ্গে শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকছে তাতে রাতারাতি সংখা কয়েক গুন বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্বাস্থ্য দফতরের একাংশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন