এবার করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল বীজপুর থানার অন্তর্গত কাঁপার ধানকলে। উত্তর ২৪ পরগনার জেলার নৈহাটি বিধানসভার গ্রামীণ এলাকা মাঝিপাড়া-পলাশী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই “ধানকল” অঞ্চল। জানা গেছে এখান থেকে মাছ নিয়ে দিল্লিতে যান ধানকলের ছয় মৎস্যজীবী। কিন্তু লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়েন তারা। সপ্তাহ খানেক আগেই বাড়ি ফেরে তারা। সেখান থেকে ফিরে আসার পর প্রশাসনের তরফে তাদের ধানকল শিশু শিক্ষা কেন্দ্রে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। সেখানেই তাদের সোয়াব টেস্ট করানো হয়। সেই রিপোর্ট আজকে এসে পৌঁছালে তাদের মধ্যে একজনের করোনা পজিটিভ পাওয়া যায়। আর এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। জানা গেছে বিশু বিশ্বাস নামে যে ব্যক্তির রিপোর্টে করোনা পজিটিভ এসেছে তার বাড়ি ধানকলের সারদাপল্লী এলাকায়।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু